আপডেট : ১১ January ২০২২
শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কস্থ আজমীর ময়দা মিল থেকে বিলুপ্তপ্রায় এক বাজপাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব জানান, আজ মঙ্গলবার সকালে একটি বাজপাখি কবুতর খেতে ওই ময়দা মিলে ঢুকে পরে এবং সেখানে আটকা পরে যায়। পরে ময়দা মিল থেকে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে খবর দিলে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব ঘটনাস্থল থেকে বাজপাখিটিকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে শ্রীমঙ্গলে অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্রকে বিষয়টি অবহিত করা হয়। পরে দুপুরের দিকে বাজপাখিটিকে লাউয়াছড়া জাতীয় পার্কের জানকিছড়ায় অবমুক্ত করে দেওয়া হয়। এ সময় সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও বন্যপ্রাণী বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সীতেশ রঞ্জন দেব জানান, সিলেট অঞ্চলে আগে অনেক বাজপাখি দেখা গেলেও বর্তমানে খুব একটা চোখে পড়ে না। এটি একটি দুষ্প্রাপ্য। প্রজননের জন্য তেমন জায়গা না থাকায় এটি এখন বিলুপ্তির পথে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১