বাংলাদেশের খবর

আপডেট : ১২ January ২০২২

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা 


ঢাকার ধামরাইয়ে প্রিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহতর মরদেহটি উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। 

বুধবার (১২ জানুয়ারি) ভোর রাতে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের এঘটনা ঘটে।

নিহত প্রিয় আক্তার উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী এক সাথে রাতের খাবার খেয়ে ঘুমায়ে পরে। পরে ভোর রাতে হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে গেলে দেখতে পায় তার স্ত্রী প্রিয়া আক্তার ঘরের আড়ার সাথে ঝুলছে। তখন স্বামীর ডাক চিৎকারে পাশের বাড়ি থেকে দাদি ও চাচি এগিয়ে এসে প্রিয়াকে নামিয়ে বিছানায় শুইয়ে রাখা হয়। তখনও প্রিয়ার হাত-পা নড়ছিল। তার একটু পরই প্রিয়া মারা যায়। 

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বরিউল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে নিহতর মরদেহটি উদ্ধার করেছে থানায় নিয়ে আসি। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো প্রস্ততি চলছে।

পরিবারের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১