আপডেট : ১২ January ২০২২
টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে ধারণা দিতে প্রতিটি কেন্দ্রে ইভিএম প্রদর্শন করা হবে। আগামী ১৪ই জানুয়ারি দিনব্যাপী উপজেলার ১২১টি কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত এ প্রদর্শনী চলবে। নতুন এই ভোটিং প্রক্রিয়াকে সাধারণ ভোটারদের সাথে পরিচিত করার জন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ময়মনসিংহ অঞ্চল) ও রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরী। তিনি বলেন, জনগণকে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত সহকারি প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণও দেওয়া হয়েছে, আজ প্রশিক্ষণের শেষ দিন। প্রসঙ্গত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন। পুরুষ ১ লক্ষ ৬৯ হাজার ৮৭৮, নারী ভোটার ১ লক্ষ ৭০ হাজার ৫০১ জন। যাদের মধ্যে তৃতীয় লিঙ্গের ৫ জন ভোটার রয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১