আপডেট : ১৩ January ২০২২
‘মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’- এই প্রতিপাদ্যের আলোকে জনসচেতনতা মূলক প্রচার-প্রচারণা চালিয়েছে বাংলাদেশ পুলিশ। আজ বৃহস্পতিবার পটুয়াখালীতে বাংলাদেশ পুলিশ এর পক্ষে গলাচিপা থানা কর্তৃক মহামারী করোনার নতুন লক্ষণ ওমিক্রন এর প্রভাব বিশ্বে অতি দ্রুত বেড়ে যাওয়ায় এই জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়। এসময় গলাচিপা পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট ঘুরে এই সচেতনতামূলক প্রচার প্রচারণা করা হয়। যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক পড়িয়ে দেওয়া হয়। প্রত্যেক দোকান মালিকদের বলা হয় যাদের মাস্ক নেই তাদের কাছে বেচা বিক্রি করতে নিষেধ করা হয়। এসময় সচেতনতা মূলক প্রচারণায় উপস্থিত থাকেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার গলাচিপা ও দশমিনা সার্কেল মো. শহিদুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক মো.সোহাগ রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন গলাচিপা থানার সকল সদস্যবৃন্দ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১