আপডেট : ১৬ January ২০২২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ হাজার ২২২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৪৪ জনের এবং শনাক্ত হয়েছেন ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জন। রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৬৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ৩০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৪ জন। চট্টগ্রামে ৩ ও সিলেটে ১ জন মারা গেছেন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১