আপডেট : ১৭ January ২০২২
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর গ্রামের ঈদগাঁহ মাঠের উত্তর পার্শে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৬০২ বোতল ফেন্সিডিলসহ দুজনকে আটক করেছে র্যাব-১২ সিপিসি-৩ । র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস ব্রিফিংয়ে জানায়, (জি), বিএন জানান , যশোর জেলার বেনাপোল হতে ভূয়া সাংবাদিকতার পরিচয়ে একটি বেসরকারী টিভি চ্যানেলের স্টিকার লাগিয়ে প্রাইভেটকার যোগে বহন করে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে টাঙ্গাইল জেলায় নিয়ে যাওয়া হচ্ছে। উক্ত সংবাদ পেয়ে আভিযান চালায় র্যাব। আজ সোমবার বেলা ১১ টার সময় টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন সহবতপুর সাকিনস্থ সহবতপুর ঈদগাঁহ মাঠের উত্তর পার্শে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে যশোর জেলার বেনাপোল উপজেলার ভবেরবেড় গ্রামের বাবুল হোসেনের ছেলে সোহেল রানা এবং দূর্গাপুর গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে রিয়াজুল ইসলাম কে ছয় লক্ষ দুই হাজার টাকার ৬০২ বোতল ফেন্সিডিল, ২টি প্রাইভেটকার, ২টি মোবাইল, ২টি সিম কার্ড এবং নগদ- ৩,৪৭০ টাকা সহ হাতেনাতে আটক করি। তিনি আরো জানায়, বহুদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ পূর্বক দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছে। উক্ত মাদকের চালান তারা টাঙ্গাইলে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে এসেছিল। মাদক ব্যবসায়ীরা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলার জন্য বিভিন্ন টিভি চ্যানেল, সাংবাদিকতার পরিচয় দিয়ে রাস্তায় চলাচল করত। আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৪ (গ) ধারায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১