আপডেট : ১৮ January ২০২২
কমনওয়েলথ গেমস-২০২২-এর নারী দল বাছাইপর্বে মালয়েশিয়ান নারী দলকে ৮ উইকেটে হারিয়েছে বাংলার টাইগ্রেসরা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে লাল-সবুজ জার্সিধারীদের বোলিংয়ের সামনে একেবারেই সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। কুয়ালালামপুরে নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ মাত্র ৪৯ রান। দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র দুজন। উইনিফ্রেড দুরাইসিঙ্গাম ১২ ও মাস এলিসা ১১ রান করেন। এরপর ৫০ রানের লক্ষ্য টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি শামিমা সুলতানাদের। উদ্বোধনী জুটিতেই ৩৮ রান যোগ করে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন শামিমা সুলতানা বিদায় নেন। তার খানিক পর সাজঘরে ফিরতে হয় আরেক ওপেনার মুর্শিদা খাতুনকেও, যিনি ১৬ বলে ১৪ রান করেন। পরে দলকে আর বিপদে পড়তে দেননি নিগার সুলতানা (৩) ও ফারজানা হক (৭)। ৮ উইকেট ও ১২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এতে ৮ উইকেট ও ৭২ বল হাতে থাকতেই জয় তুলে নেয় নিগার সুলতানার দল। ম্যাচসেরার পুরস্কার উঠেছে বাংলাদেশের রুমানার হাতে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১