আপডেট : ২২ January ২০২২
দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রোববার (২৩ জানুয়ারি) থেকে দেশের সব দেওয়ানি ও ফৌজদারি আদালত ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালিত হবে। আজ শনিবার (২২ জানুয়ারি) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে। ওইদিন সকাল ৯টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়। আর সকাল সাড়ে ১০টা থেকে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হয় হাইকোর্ট বিভাগে। এদিকে ১৪ দিন (২১ জানুয়ারি-৬ফেব্রুয়ারি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে ইতোমধ্যে। এছাড়া অর্ধেক জনবল নিয়ে সকল অফিস পরিচালনা এবং ১০০ জনের বেশি সমবেত হতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে সরকার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১