বাংলাদেশের খবর

আপডেট : ২২ January ২০২২

মাস্ক না পরায় নয়জনকে গুণতে হলো জরিমানা!


টাঙ্গাইলের মির্জাপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আবারও মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে পৌরসদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক অভিযানে মাস্ক না পরার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা (ভ্রাম্যমাণ আদালত) করে নয়জনকে নয়শত পঞ্চাশ টাকা জরিমানা করেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

এর আগে, মাস্ক পরিধানের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং কার্যক্রম চালানো হয়।

এসিল্যান্ড মো. জুবায়ের হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে আমরা অনেককে হারিয়েছি। তাই করোনার প্রকোপ বাড়ার আগেই মানুষকে সচেতন করছি। যাতে করে মানুষ এই ভাইরাসকে প্রতিরোধ করতে পারে। তিনি স্ব-স্ব উদ্যোগে নিজেদের পরিবারের স্বজনদের স্বার্থে হলেও সবার প্রতি মাস্ক পরার আহ্বান জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১