বাংলাদেশের খবর

আপডেট : ২৩ January ২০২২

মির্জাপুরে চোলাই মদসহ আটক ২


টাঙ্গাইলের মির্জাপুরে চোলাই মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত শনিবার বিকেলে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক এলাকার একটি চা’র দোকান সংলগ্ন গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়ক থেকে ৮ লিটার চোলাই মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. আনোয়ার হোসেন (২৫) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামের নুরুল হকের ছেলে মো. সাহেদ আলী ২৮। আটককৃত দুই আসামীই গোড়াই ইউনিয়নের রনারচালা গ্রামের (বালুর মাঠ এলাকার) ভাড়াটিয়া।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ জানান, মদসহ আটককৃত দুই আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ রোববার দুপুরে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১