বাংলাদেশের খবর

আপডেট : ২৯ January ২০২২

৭১-এ সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া


বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মুক্তিযোদ্ধা কমান্ডের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া ৭১ বছরে পদার্পণ করলেন। তিনি দৈনিক বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ-এর সম্পাদক। ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে আজ শনিবার বিকেলে বাংলাদেশ নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট লি.-এর আওতাধীন বাংলাদেশের খবর, দিন পরিবর্তন ও বাংলাদেশ নিউজ পত্রিকার সব সাংবাদিক তার জন্মদিন উদ্যাপন করেন। 

এ সময় বাংলাদেশের খবর-এর উপদেষ্টা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন, প্রধান বার্তা সম্পাদক ফেরদৗস মামুন, বাংলাদেশ নিউজের নির্বাহী সম্পাদক শামসুল হুদা ও বার্তা সম্পাদক মাকসুদ হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন। 

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীনের নেতৃত্বে প্রেস ক্লাব সদস্যরা, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম ও বরিশাল বিভাগীয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা এই বীর মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা জানান। জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নের নেতারাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

তবে এবার করোনাকালে বাংলাদেশের খবরের সাংবাদিক খন্দকার আনিছুুর রহমানসহ কয়েকজন সাংবাদিকের মৃত্যুতে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেননি প্রবীণ সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১