বাংলাদেশের খবর

আপডেট : ৩১ January ২০২২

ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষ, নিহত ৫


চাঁদপুরের মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও মাটিবাহী ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শাহেদুল ইসলাম জানান, আজ সোমবার ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিখোঁজ হন ১১ জন। পরে ৬ জন সাঁতরে তীরে উঠলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১