আপডেট : ৩১ January ২০২২
বগুড়ার সারিয়াকান্দিতে ৬ষ্ঠ ধাপের ইউপিতে প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। উপজলার জোড়গাছা উচ্চ বিদ্যালয়, কুতুবপুর উচ্চ বিদ্যালয়, আদবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রৌহদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিবির পাড়া দাখিল মাদ্রাসা, সুতানারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ভোটারদের সাথে কথা বলে এ তথ্য পাওয়া যায়। সুতানারা প্রাথমিক বিদ্যালয়ে বেলাল হোসেন তার ছেলের কোলে চেপে ভোট দিতে আসেন। দীর্ঘদিনপর ভোট দিতে পেরে তিনি খুবই আনন্দিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলার ১১টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১,৫৭,৬৮৬ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭৭,৫৮৯ জন এবং নারী ভোটার সংখ্যা ৮০,০৯৭ জন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হাসান জানান সকাল থেকে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ চলছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে কেন্দ্রে মোট ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাব সহ ৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার ব্যাটালিয়ান সহ সাদা পোশাকে মোবাইল টিম সহযোগিতা কাজ করছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১