বাংলাদেশের খবর

আপডেট : ০১ February ২০২২

জাস্টিন ট্রুডো করোনা আক্রান্ত


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার এক টুইট বার্তায় তিনি এ কথা জানিয়েছেন।

ট্রুডো জানান, গতকাল সকালে তার করোনা শনাক্ত হয়। তিনি সুস্থবোধ করছেন এবং এই সপ্তাহে সকল স্বাস্থ্যবিধি মেনে দূর থেকেই সব কাজ সারবেন।

সবশেষে তিনি সকলকে টিকার সকল ডোজ এবং বুস্টার ডোজ নিতে অনুরোধ জানান।

পরিবারের সঙ্গে তিনি আইসোলেশনে আছেন ও সুস্থ আছেন বলে কানাডিয়ান বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১