বাংলাদেশের খবর

আপডেট : ০১ February ২০২২

গজারিয়ায় গৃহহীনদের জন্য সেমিপাকা বসতঘর নির্মাণ করে দিচ্ছেন চেয়ারম্যান


মুন্সিগঞ্জের গজারিয়ায় বাউশিয়াতে গৃহহীন পরিবারকে নিজস্ব অর্থায়নে সেমিপাকা বসত ঘর নির্মাণ করে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া ৪নং ওয়ার্ডে বাউল কসাইয়ের নাতি সিফাত হোসেন এর বাড়িতে সেমিপাকা বসতঘর নির্মাণাধীন ও সুবিধাভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ছোট্ট ভাঙ্গা ঘরে বসবাস করে আসছিলাম। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান আমাদের দুর্ভোগ লাগবে নিজস্ব অর্থায়নে সেমিপাকা বসতঘর নির্মাণ করে দিচ্ছেন, সাড়া জীবন উনার জন্য মহান আল্লাহ কাছে দোয়া করি উনাকে যেন দীর্ঘ জীবন দান করেন।

এ বিষয়ে বাউশিয়া ইউপি চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান বলেন, সাধ্যানুযায়ী সব সময়ই মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। এবারও সাংসদ এডভোকেট মৃনাল কান্তি দাস এমপি মহোদয় এর নির্দেশনায় সিফাত হোসেনকে উপহার স্বরুপ এই সেমিপাঁকা বসতঘরটি নির্মাণ করে দিচ্ছি।

জানা যায়, সেমিপাকা এই ঘরটি নির্মাণ বাবদ ১০/১২ লক্ষ টাকা ব্যয় হবে যা ব্যক্তিগত ভাবে মিজান চেয়ারম্যান নিজে বহন করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১