বাংলাদেশের খবর

আপডেট : ০১ February ২০২২

নিষেধাজ্ঞা রাষ্ট্রের ওপর নয়, র‌্যাবের কয়েকজনের বিরুদ্ধে: মার্কিন কংগ্রেসম্যান


মার্কিন কংগ্রেসম্যান এবং পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডাব্লিউ মিকস বলেছেন, রাষ্ট্রের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি, এই নিষেধাজ্ঞা শুধু র‌্যাবের কয়েকজনের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) নিউইয়র্কের কুইন্সে অবস্থিত আটলান্টিক ডাইনার রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সামাজিক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মার্কিন কংগ্রেসম্যান গ্রেগরি ডাব্লিউ মিকস এসময় কমিউনিটি নেতৃবৃন্দের বক্তব্য শোনেন। নিজের ১১ মিনিটের বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু বিষয় তুলে ধরেন। গত এক দশকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসাও করেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির এই চেয়ারম্যান ২০২২ সালের মাঝামাঝি সময়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরের আশাবাদ জানান।

গ্রেগরি ডাব্লিউ মিকস জানান, নিষেধাজ্ঞার ব্যাপারে তারা দ্বি-পাক্ষিক আলোচনায় আগ্রহী।

বাংলাদেশকে তিনি দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ হিসেনে আখ্যায়িত করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১