আপডেট : ০১ February ২০২২
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন জেমি সিডন্স। সেই তিনিই এবার সাকিব-তামিমদের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন। আগামীকাল বুধবার ঢাকায় এসে পৌঁছার কথা তাঁর। বিসিবি সূত্রে জানা গেছে, কাল বিকেলে ঢাকায় আসতে পারেন সিডন্স। এ ব্যাপারে বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেন, ‘আমরা চাই সিডন্স জাতীয় দল নিয়ে কাজ করবেন। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আমাদের ক্রিকেটারদের জন্য ভালো হবে। অন্য কোথায়ও কাজে লাগানো যায় কি না, সেটা নিয়েও ভাবছি।’ সিডন্সের অধীনে বাংলাদেশ ১৯ টেস্ট খেলে জিতেছে মাত্র দুটিতে, হেরেছে ১৬টি। ওয়ানডেতে ৮৪ ম্যাচ খেলে ৩১টিতে জয় পায় আর ৫৩টিতে জিতেছে। আর টি-টোয়েন্টিতে আট ম্যাচের ৮টিতেই হেরেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১