বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০২২

অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটায় ৪ ভেকু জব্দ, ৯ লাখ টাকা জরিমানা


ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে তিন ফসলি কৃষি জমির মাটি কাটায় ৪টি ভেকু জব্দসহ ৫ জনকে ৯ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।

গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বেলীশ্বর-জালসা এলাকায় অভিযান চালিয়ে ৫টি ভেকুর মালিককে এই জরিমানাসহ ৪টি ভেকু জব্দ করা হয়। 

জানা যায়, দির্ঘদিন ধরে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটায় রোমান রেজাকে ২ লক্ষ টাকা, সাইফুল ইসলামকে ২ লক্ষ টাকা, বোরহান উদ্দিনকে ২ লক্ষ টাকা, মোস্তফা কামালকে ১ লক্ষ টাকা এবং কাউসার রহমানকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মহিষাশী এলাকার বিপ্লব মাষ্টারের ভেকুসহ ৪ টি ভেকু জব্দ করা হয়। 

নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দির্ঘদিন ধরে তিন ফসলি কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার অপরাধে ৫ জনকে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়। 

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ও কৃষি জমির মাটি কাটা আইন (নিয়ন্ত্রণ) ২০১৩ অনুযায়ী ৫টি ভেকুর মালিককে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ৪টি ভেকু জব্দ করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া কাগজ পত্রহীন ইটভাটার বিরুদ্ধে চলবে অভিযান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১