বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০২২

রিয়াজের শ্বশুরের ভিডিও ইন্টারনেট থেকে অপসারণের নির্দেশ


মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮) ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার ঘটনার ভিডিও ৬ ঘণ্টার মধ্যে সকল সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বিটিআরসির প্রতি এ আদেশ দেন।

এছাড়া এই ভিডিও যে কোনো ধরণের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বিটিআরসিকে এ বিষয়ে আগামী বুধবারের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১