আপডেট : ০৩ February ২০২২
সিদ্ধিরগঞ্জে পৃথক দুই অভিযানে ডাকাত ও হত্যা মামলার আসামিসহ দুইজনকে আটক করেছে র্যাব-১১। গোদনাইল চৌধুরীবাড়ী ও নয়াআটি মুক্তিনগর বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র্যাব। আটকরা হলো- কুমিল্লা জেলার হোমনা থানার আসাদপুর দড়িকান্দি গ্রামের মৃত স্বপন মিয়ার ছেলে আশরাফুল (১৯)। তিনি চাঞ্চল্যকর গার্মেন্টস শ্রমিক আমান আলি হত্যা মামলার প্রধান আসামি। অপরজন হলেন নাসিক তিন নম্বার ওয়ার্ডের বটতলা এলাকার আলমগীর হোসেনের ছেলে ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মো: রতন (৩৫)।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১