আপডেট : ০৩ February ২০২২
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে আরও ৩৩ জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৯৪ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৯৬ জন। এ নিয়ে দেশে করোনাতে মোট শনাক্ত হলেন ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জন। নমুনা পরীক্ষার অনুপাতে রোগী শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার করোনায় ৩৬ জনের মৃত্যু হয়। শনাক্ত হয় ১২ হাজার ১৯৩ জন।শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৪৩ শতাংশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১