বাংলাদেশের খবর

আপডেট : ০৪ February ২০২২

মি. এন্ড মিস ফ্রেশ লুক-এর সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত


ফেসরঙ প্রেজেন্ট মি. এন্ড মিস ফ্রেশ লুক-এর সিজন ৪-এর ২য় পর্ব অডিশন রাউন্ড শেষ হয়েছে। অডিশন রাউন্ডের শতশত প্রতিযোগি থেকে বিচারকগণের সিদ্ধান্তে সেরা ৫০ জন ছেলে ও মেয়ে নির্বাচিত হয়েছে।

বাছাই রাউন্ডে জাজ প্যনাল ফিল্ম ডিরেক্টর মাসুদ জাকারিয়া সাবিন, রাম্প কুইন এন্ড কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, গডেস অফ রাম্প এন্ড কোরিওগ্রাফার মারিয়া কিসপট্টা, ফ্যশনও কোরিওগ্রাফার ইমু হাসমি সেরা প্রতিযোগি বাছাই করেন।

পুরো আয়োজনে উপস্থাপকের দায়িত্বে ছিলেন মডেল জেরিন জারা খান।

ল্যারিজ লাইফস্টাইল আয়োজিত এ আয়োজনে টাইটেল পার্টনার হিসেবে ফেসরঙ, অনলাইন বর্ডকাস্ট পার্টনার হিসেবে নেক্সাস টেলিভিশন, ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে ট্রিও ভিজুয়াল, মেকওভার পার্টনার হিসেবে কবিতা'স মেকাপ স্টুডিও এন্ড স্কিন কেয়ার স্পা, নিউজ পেপার পার্টনার হিসেবে বাংলাদেশের খবর ও দেশ রূপান্তর, রেডিও পার্টনার হিসেবে রেডিও আমার ৮৮.৪ এফ.এম, জুয়েলারি স্পন্সর হিসেবে রুমজ, উইনার'স স্পন্সর হিসেবে সিনেহাট ফিল্ম প্রোডাকসন ও টেজারট ডু শপিং, ভেন্যু পার্টনার হিসেবে দ্যা পিজ্জা স্টুডিও, ম্যাগাজিন পার্টনার হিসেবে হাতেখড়ি, ফটোগ্রাফি পার্টনার হিসেবে অনিক চন্দ ফটোগ্রাফি, স্টুডিও ২৯ ও জি.এম.সুজন ফটোগ্রাফি, হসপিটালিটি পার্টনার হিসেবে ডিএলএ বাই সাইফুল ও অপূর্ব ড্যান্স স্কুল সহযোগিতা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১