আপডেট : ০৫ February ২০২২
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সার্চ কমিটিতে রাষ্ট্রপতির মনোনীত দুজন সদস্য হলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ও সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন বঙ্গভবন। এই সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পাদন করবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১