বাংলাদেশের খবর

আপডেট : ০৫ February ২০২২

কুলাউড়ায় লংলা সৈয়দ নজিবীয়া খাতুনিয়া ফান্ডেশনের শীতবস্ত্র বিতরণ


কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের লংলা সৈয়দ নজিবীয়া খাতুনিয়া ফাউন্ডেশনের অর্থায়নে লংলা সৈয়দ নজিবীয়া খাতুনিয়া হাফিজিয়া মাদ্রাসার এতিম ও গরীব ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় মাওলানা সৈয়দ মকদ্দছ আলীর সভাপতিত্বে ও সৈয়দ সিকন্দর আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন রাউৎগাঁও ইউনিয়নের চেয়াম্যান মো আকবর আলী সোহাগ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান ও মদিনাবাহী কাফেলার সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, ইউপি সদস্য চেরাগ আলী গোলাব, কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ জমসেদ আলী, লংলা সৈয়দ নজিবীয়া খাতুনিয়ার ফাউন্ডেশনেরর সাধারণ সম্পাদক মনতিয়া আমানী, হাফিজ আব্দুল আজিজ, মাওলানা মো. ইমাদ উদ্দীন।

আলোচনা সভা শেষে মাদ্রাসার গরীব এতিম ছাত্রদের হাতে কম্বল তুলে দেন অতিথিরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১