বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০২২

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে জাহাঙ্গীর হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ১১ নম্বর সেকশনের বিহারী ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৩টার দিকে মারা যান তিনি।

নিহত জাহাঙ্গীর যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের গোলাম হোসেনের ছেলে। তিনি মিরপুর ১২ নম্বর সেকশন এলাকায় থাকে কাজ করতেন।

নিহত জাহাঙ্গীরের সহকর্মী করিম উদ্দিন জানান, জাহাঙ্গীর নির্মাণাধীন তিনতলা ভবনের দোতলার বাইরের দিকে মাচা বাঁধার কাজ করছিলেন। এ সময় পাশের থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে তার হাত লেগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১