বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০২২

কেরানীগঞ্জে চুরির হিড়িক, দুই রাতে ৭ দোকানে চুরি


দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিংএ প্রতিনিয়ত বাসা-বাড়ি, ফার্মেসী, দোকান পাটে চলছে গণ চুরির ঘটনা।

আজ রবিবার দিবাগত গভীর রাতে হাসনাবাদ ১নং (সেন্টার রোড) এক রাতে ৪ ফার্মেসীসহ দোকানে চুরির ঘটনা ঘটেছে। এছাড়া শনিরাব রাতেও তিন দোকানে চুরির হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ফার্মসী দোকান মালিক মোঃ হানিফ মাস্টার জানান, আমার দোকানে থাকা ক্যাশ বাক্স ভেঙে নগদ ১২শত টাকা ও ঔষধসহ ২লক্ষ ৫০ হাজার টাকার ঔষধ নিয়ে গেছে।

তিনি বলেন, আমি একটি বেরকারি স্কুলে চাকুরির পাশাপাশি এ ফার্মেসীটি চালাতাম, আমি এখন অসহায়।

স্বদেশ টেলিকম মোবাইল ও ইলেক্ট্রনিক মালামাল বিক্রেতার মালিক মোঃ জসিম উদ্দিন জানান আমার দোকান থেকে ২লক্ষ টাকা মোবাইল ও ইলেক্ট্রনিক মালামাল নিয়ে গেছে। আমি থানায় গিয়েছিলাম পুলিশ দোকানের সকল আলামত ও তদন্ত করেছে। 

মুদি দোকান মালিক নয়ন তারা জানান,আমার দোকান থেকে চাউল, সয়াবিন তেল, সাবান সহ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। এছাড়া আমার পাশের এক কাপড়ের দোকানে কাপড় নিয়ে গেছে। নয়ন তারা আরো জানান, চোরদের জ্বালায় আমরা ও এলাকাবাসী অতিষ্ঠ। এদের বড় গ্যাং রয়েছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তার কয়েক দিন আগে হাউজিং বাসিন্দা এ্যাড. ইদ্রিস আলীর বাড়ির জানালার গ্রীল কেটে ২০ হাজার টাকার রড নিয়ে যায় এ বিষয়ে এ্যাড. ইদ্রিস নিজে বাদী হয়ে একটি চুরির অভিযোগ দায়ের করেছে। 

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার (ওসি তদন্ত) খালেদুর রহমান বলেন, চুরির ঘটনার বিষয় আমরা শুনেছি একজন ভুক্তভুগি অভিযোগ নিয়ে আসছে। একটি টিম পাঠিয়েছি আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১