বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০২২

চকরিয়ায় বাস ট্রাক সংঘর্ষে নিহত ৩


কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী বাস ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। একে আহত হয়েছে অন্তত ১০ জন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্চপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামমুখী একটি পিকনিকের বাস ও একটি লবণবোঝাই পিকআপের সঙ্গে কক্সবাজারমুখী মিনিট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন প্রাণ হারান। নিহতদের মধ্যে দুই জন দুর্ঘটনা কবলিত বাস ও মিনিট্রাকের চালক এবং অপরজন বাসের যাত্রী।আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১