বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০২২

জাপানি মায়ের আপিলের রায় ১৩ ফেব্রুয়ারি


দুই সন্তানকে ফিরে পেতে জাপানি মা নাকানো এরিকোর করা আপিলের রায়ের জন্য আগামী ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এদিন ধার্য করেন।

এ ছাড়া আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ওই দুই শিশু তাদের মায়ের কাছে থাকবে। তবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যেকোনো সময় বাবা ইমরান শরীফ তাদের সঙ্গে দেখা করতে পারবেন।

গত বছরের ৫ ডিসেম্বর দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো।

এর আগে ২১ নভেম্বর দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দেন হাইকোর্ট।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১