বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০২২

মেহেরপুরে বোমা উদ্ধারের ঘটনায় বাবা ছেলে গ্রেপ্তার


মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের একটি বাড়ি থেকে ১০টি বোমা, বোমা তৈরীর সরঞ্জাম ও গাঁজা উদ্ধারের ঘটনায় দুই দিন পর ওই গ্রামের সাহারুল ইসলাম ওরফে জাব্বারুল ইসলাম (৪৮) তার ছেলে সোহেল রানাকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে পুলিশ পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি আব্দুর রাজ্জাক জানান, শনিবার (৫ জানুয়ারী) রাতে গাংনীর হিজলবড়িয়া গ্রামের জাব্বারুলের বাড়িতে অভিযান চালায় গাংনী থানা পুলিশের একটি দল। পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায় বাড়ির মালিক আব্দুল জব্বার ও তার ছেলে সোহেল রানা। আব্দুল জব্বার পেশায় গাছী। পাশাপাশি সে গোপনে বোমা তৈরি করে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে তার বাড়ির আশেপাশে ঘিরে অভিযান শুরু করা হয়। এক পর্যায়ে তার বসতবাড়ির শয়ন কক্ষের বাক্সের মধ্যে মাটির হাড়িতে রাখা ৫টি ও প্লাস্টিকের ড্রামে প্যাকেটের মধ্যে রাখা ৫টি বোমা উদ্ধার করা হয়। অভিযানে ঘর থেকে বের করা হয় বোমা তৈরীর সরঞ্জাম, গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম। বিস্ফোরক দ্রব্য উৎপাদন ও দখলে রাখার অপরাধে গাংনী থানায় একটি মামলা রজু করা হয়। উক্ত মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১