আপডেট : ০৯ February ২০২২
গত কয়েকদিন ধরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া পশ্চিম পাড়া নদীর পাড়ে পড়ে থাকা অজ্ঞাত এক বৃদ্ধকে (৫৫) উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) বিকালে ওই বৃদ্ধকে মুমুর্ষ অবস্থায় উদ্ধারের পর কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন থানা পুলিশ। হাতিয়া এলাকার ভ্যানচালক জলিল মিয়া জানান, নদীর পাড়ে কয়েকদিন আগে সকাল বেলায় এসে দেখেন, এক বৃদ্ধ শুইয়ে রয়েছে। পরে ওই বৃদ্ধের নাম-পরিচয় জানার চেষ্টা করা হয়। কিন্তু বৃদ্ধ কিছুই বলতে পারেনি। দশকিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া বলেন,সংবাদ পাওয়ার সাথে সাথে পরিষদের গ্রাম পুলিশের মাধ্যমে তাকে পরিস্কার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়েছে আর সব সময় পুলিশ সহযোগীতা করেছেন। পরবর্তী সময়ে তার পরিবারের তথ্য পেলে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। আর না পাওয়া গেলে পরিষদ ও উপজেলা থেকে তাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, বৃদ্ধটি জীর্ণশীর্ণ অবস্থায় নদীর পাড়ে পড়েছিল। কিন্তু তার কোনো ঠিকানা জানা যায়নি।পরে মগড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল হাকিমকে পাঠিয়ে হাতিয়া এলাকার লোকজনের সহযোগিতায় ওই বৃদ্ধকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।সুস্থ হলে পরে তার পরিবারের খোঁজ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১