আপডেট : ০৯ February ২০২২
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল মঙ্গলবার ৪৩ জনের মৃত্যু এবং ৮ হাজার ৩৫৪ জন রোগী শনাক্ত হয়েছিল। বিজ্ঞপ্তির তথ্য মতে, ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৭৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪২ হাজার ৫৬৪টি নমুনা। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৭২৫ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭০৩ জন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। নতুন মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ৯ জন নারী। এরমধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৪, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ২, রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১