আপডেট : ০৯ February ২০২২
আফগানিস্তান সিরিজের ঠিক আগমুহূর্তে পদত্যাগ করেছেন বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের। দক্ষিণ আফ্রিকার ওয়েবসাইট ইনডিপেন্ডেন্ট অনলাইনের (আইওএল) জানায়, বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সফরে তিনি থাকছেন না তিনি। প্রিন্সের পদত্যাগের বিষয়টি বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে। গত বছরের জুলাইয়ে বাংলাদেশ দলের দায়িত্ব পান প্রিন্স। আগামী অক্টোবর-নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। কিন্তু হঠাৎ করেই চুক্তি শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন তিনি। এ বিষয়ে অবশ্য আইওএল জানিয়েছে, পরিবারকে আরও সময় দিতে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬ টেস্ট, ৫২ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা সাবেক এই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটিয়ে ১৮–১৯ ফেব্রুয়ারির মধ্যে ঢাকায় আসার কথা ছিল প্রিন্সের। আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দলের সঙ্গেই থাকার কথা ছিল তাঁর। প্রধান কোচ আরেক দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গোরও ১৮–১৯ ফেব্রুয়ারির মধ্যেই ঢাকায় ফেরার কথা। বিসিবি নিশ্চিত করেছে, প্রিন্স চলে গেলেও ডমিঙ্গো ঠিক সময়ে আসবেন। আফগানিস্তান সিরিজ নিয়েও নাকি পরিকল্পনা শুরু করে দিয়েছেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১