বাংলাদেশের খবর

আপডেট : ১২ February ২০২২

গাজীপুরে সড়কে ঝরল নানি-নাতির প্রাণ


গাজীপুরের শ্রীপুরের টেংরা এলাকায় ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নানি ও নাতি মারা গেছেন।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টেংরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত বেগম (৪৫) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার দিবাশ্বর গ্রামের আব্দুল কাশের স্ত্রী ও নাতি নাইম (সাড়ে ৩ বছর) ময়মনসিংহের পাগলা থানার বাঘেরগাঁও গ্রামের মো. সাদেকের ছেলে।

নিহত নাইমের বাবা সাদেক জানান, তিনি এমসি বাজার এলাকায় তারহা স্পিনিং মিলে চাকরি করেন। সকালে হোসেনপুর থেকে নাইমকে নিয়ে এমসি বাজারের উদ্দেশে রওনা দেন। পথে অটোরিকশা যোগে এমসি বাজার এলাকায় পৌঁছলে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নাইম ও বেগম মারা যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস নিশ্চিত করে জানান, নিহতের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১