আপডেট : ১২ February ২০২২
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫ তম আসরে দল পাননি সাকিব আল হাসান। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত আসন্ন আইপিএলের জন্য প্রথম দিনের নিলামে অল-রাউন্ডার ক্যাটাগরিতে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে সাকিবকে ডাকা হলে কোনও দল আগ্রহ দেখায়নি বাংলাদেশ দলের এই সেরা অল-রাউন্ডারকে। গত বছর আইপিএল মৌসুমটা বেশ বাজে ভাবে কেটেছিল সাকিবের। এরপর বিশ্বকাপেও নিজেকে প্রমাণ করতে পারেননি সাকিব। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে শেষ পাঁচ ম্যাচে ম্যান অব দি ম্যাচ হয়েছেন, ফর্ম ফিরে পেয়েছেন। আইপিএলে দল পাওয়ার সুযোগ যে একেবারে শেষ হয়ে গেছে সাকিবের সেটাও নয়। কোনও দল যদি আগ্রহ দেখায়, তাহলে আগামীকাল রোববার নিলামের শেষ দিনে ডাকা হবে সাকিবের নাম। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। ২০১৮ ও ২০১৯ পর্যন্ত খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তিন বছর হায়দরাবাদে খেলার পর সবশেষ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সে ফেরেন বাঁহাতি অলরাউন্ডার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১