আপডেট : ১২ February ২০২২
বরিশালের গৌরনদীতে থ্রি হুইলার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক কলেজ ছাত্র ফেরদৌস বেপারী (১৮) নিহত হয়েছে। এছাড়াও মোটরসাইকেল আরোহী নাহিয়ান, মাহিন্দা যাত্রী পুলিশ কনস্টেবল আব্বাস আলী ও চালক হাকিম আলী আহত হয়েছেন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস (১৮) বাবুগঞ্জের রাকুদিয়া এলাকার বাসিন্দা এবং আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র ও উত্তর রাকুদিয়া গ্রামের মিজান বেপারীর পুত্র। বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন বলেন, থ্রি হুইলার মাহিন্দ্রাটি বরিশাল থেকে ভূরঘাটার দিকে এবং মোটরসাইকেলটি গৌরনদী থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাটাজোর কবিবাড়ী ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত দুইজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মোটরসাইকেল চালক ফেরদৌসের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত দুইটি যানই পুলিশ হেফাজতে রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১