আপডেট : ১৩ February ২০২২
ঢাকার ধামরাইয়ে আমেনা নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪শত মাদ্রাসা শিক্ষার্থী, গ্রাম পুলিশসহ প্রায় ১হাজার অসহায় দরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুশুরা এলাকায় আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান এ শীতবস্ত্র বিতরণ করেন। আহম্মদ আল জামান বলেন, হতদরিদ্র মানুষের মাঝে পূর্বেও আরো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও কিছু দিন পূর্বে কুশুরা এলাকায় আশ্রয়ণ প্রকল্পে আগুনে নিঃস্ব হওয়া লোকের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন তিনি। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১