বাংলাদেশের খবর

আপডেট : ১৫ February ২০২২

রাণীনগরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ নাহিদ পারভেস শুভ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত নাহিদ পারভেস শুভ উপজেলার ত্রিমোহনী বাজার এলাকার মোজ্জাম্মেল হক স্বপনের ছেলে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলা সদরের বাসট্রান্ড (গোল চত্বর) এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে থানার এসআই সাজ্জাদ হোসেন সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক ব্যবসায়ী নাহিদ পারভেজ শুভকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে নেশা জাতীয় ১০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

ওসি জানান, নাহিদ পারভেস শুভর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১