বাংলাদেশের খবর

আপডেট : ১৫ February ২০২২

ভোলায় সম্মাননা পেলেন তিন নারী মুক্তিযোদ্ধা


মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহনকারী ভোলার তিন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এই সম্মাননা স্বারক তুলে দেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। 

সম্মননা প্রাপ্ত ৩ নারী মুক্তিযোদ্ধা হলেন ফরিদা বেগম (চরফ্যাশন), নুরন্নাহার (দৌলতখান), বিন্দু, রানী শার্মা (বোরহানউদ্দিন)। 

এসময় জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছেন বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে নারী-পুরুষ, কিশোর-কিশোরীসহ আবালবৃদ্ধবনিতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মহান মুক্তিযুদ্ধে পুরুষদের পাশাপাশি মহিলা বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহন ছিলো বীরত্বগাঁথা। 

উল্লেখ্য, সারাদেশে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মননা-২০২২ এর আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়। তারই ধারাবাহিকতায় ভোলায় তিন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১