বাংলাদেশের খবর

আপডেট : ১৫ February ২০২২

নবাবগঞ্জে পিকআপ ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত


দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নয়ন বাবু(১৫) নামক এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বিনোদনগর ইউনিয়নের কপালদাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন উপজেলার কলমদারপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্র।

পুলিশ জানায়, নিহত নয়ন বিনোদরনগর বাজার থেকে থেকে বাড়ীতে আসছিলেন। পথে বিনোদনগর-কপালদাড়া রাস্তার কপালদাড়া ব্রীজের কাছে পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নয়ন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে তিনি মারা যান।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১