আপডেট : ১৭ February ২০২২
রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় এক তরুণীকে তুলে নিয়ে চারদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব। এ ঘটনায় পলাতক রয়েছেন আরেক যুবক। ধর্ষণের শিকার তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ খবর জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। আটক যুবকের নাম মো. মনির হোসেন শুভ (২২)। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শুভ জানিয়েছে, তিনি একটি কলেজে বিবিএ পড়ছে। মাসখানেক আগে লালবাগ এলাকায় এক বন্ধুর মাধ্যমে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয়। এরপর তারা পাঁচ-সাতবার দেখাও করেছে। তবে তুলে নিয়ে আটকে রাখার বিষয়ে জানতে চাইলে শুভ র্যাবকে কোনো তথ্য দেয়নি। প্রকাশিত সংবাদের বরাত দিয়ে র্যাবের কর্মকর্তা বলেন, গত ১২ ফেব্রুয়ারি সকালে লালবাগ কেল্লা মোড়ে শুভ ও আল আমিন তার মুখে রুমাল চেপে রিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তরুণীকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে চারদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে। পরে ১৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায়। একজন পথচারী উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাকে। র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, নির্যাতনের শিকার তরুণী চিকিৎসাধীন থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। ঘটনার বিষয়ে পরে তদন্ত কর্মকর্তা বিস্তারিত জানাবেন। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১