আপডেট : ১৮ February ২০২২
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির সিন্দুরিয়াপাড়া এলাকায় ড্রাম ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার ২ আরোহী। আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, অটোরিকশাচালক জুলহাস মিয়া এবং যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল ও সাইফুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। ওসি আরও জানান, আহত ২ জন ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১