বাংলাদেশের খবর

আপডেট : ১৮ February ২০২২

রায়পুরায় রেললাইন থেকে নারীর খন্ড বিখন্ডিত মরদেহ উদ্ধার


নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দৌলতকান্দি রেলস্টেশনের পশ্চিম পাশে মহেষপুর ইউনিয়নের সাপমারা এলাকার রেললাইন থেকে ওই নারীর খন্ড বিখন্ডিত মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহেষপুর ইউনিয়নের দৌলতকান্দি রেলস্টেশনের আনুমানিক ৫শত গজ পশ্চিমে সকালে রেললাইনের উপর খন্ড বিখন্ডিত অজ্ঞাত নামা এক নারীর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা দৌলতকান্দি স্টেশন মাষ্টারকে খবর দেয়। স্টেশন মাস্টার অবগত করেন ভৈরব রেলওয়ে থানায়। খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে খন্ড বিখন্ডিত অজ্ঞাত নামা নারীর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। 

ভৈরব রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, ভোরে ঢাকাগামী কোনো এক ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহের টুকরো গুলো ঘটনাস্থলের একশো গজ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে ছিলো। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় উদ্ধারে কাজ করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১