বাংলাদেশের খবর

আপডেট : ১৮ February ২০২২

গুরুদাসপুরে ভুট্রার ক্ষেত থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার


নাটোরের গুরুদাসপুরে ভুট্রার ক্ষেত থেকে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে ভীতি ছড়িয়ে পড়েছে। নিহত ফকির চাঁন নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে গোপিনাথপুর আদর্শ গ্রামের ইটগড়া মাঠের ভুট্ট্রা ক্ষেতে ফকির চাঁনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। গুরুদাসপুর থানা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) দিবাগত রাতে প্রতিদিনের মতো চা বিক্রি করে বাসায় যান ফকির চাঁন (৫৫)। বিশেষ কাজের কথা বলে ফকির চাঁন রাতে বাড়ী থেকে বাইরে চলে যান। কিন্তু ওই রাতে আর বাড়ি ফিরে আসেনাই।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহাল রিপোর্টের পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়রা জানান, নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ফকির চাঁন চা বিক্রির পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি দূর থেকে যৌনকর্মী নিয়ে এসে এলাকায় দেহ ব্যবসা করাতেন। তার নিজেরও তিনজন স্ত্রী রয়েছে। ইটগড়া মাঠের ভুট্ট্রা ক্ষেতের পাশের বাগানেই তিনি দেহ ব্যবসা করাতেন বলে স্থানীয় যুবকরা জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১