বাংলাদেশের খবর

আপডেট : ২৩ February ২০২২

ময়মনসিংহ ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ১৭


ময়মসিংহের কোতোয়ালী ও মুক্তাগাছাসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৮ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ ১৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

বুধবার সকালে ময়মসিংহের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ গ্রাম হেরোইনসহ হাফ ডজন মামলার আসামী ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে  জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

এর আগে, মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত কোতোয়ালী ও জেলার মুক্তাগাছা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবা ও ৭৪ গ্রাম হেরোইনসহ ১৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি।

ডিবি’র এস আই হাবিবুর রহমান, এসআই সোহরাব আলী ’ এসআই জাকির হোসেন’ এসআই অজয় কুমার চক্রবর্তী’এসআই কামরুল হাসানের নেতৃত্বে এসব পৃথক পৃথক অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি সফিকুল ইসলাম জানান ৮৮ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে ১৭ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী ও মুক্তাগাছা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১