বাংলাদেশের খবর

আপডেট : ২৩ February ২০২২

কালীগঞ্জে আগামীকাল থেকে ৫ দিনব্যাপী বইমেলা


গাজীপুরের কালীগঞ্জে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী বইমেলা। কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের উদ্যোগে পৌরসভার পুরাতন ব্যাংকের মোড় এলাকায় পাঠাগার প্রাঙ্গণে এ মেলা আগামীকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে। মেলাটি শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

৫ দিনব্যাপী এই বই মেলা সকালে উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

কালীগঞ্জ কেদ্রীয় পাঠাগারের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাসিকজামান জানান, ৫ দিনব্যাপী বইমেলায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন প্রকাশনীর ১৬টি স্টল থাকছে। প্রতিদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গন। প্রথম এবং সমাপনী দিনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মেলায় পাঠক-দর্শনার্থী বাড়াতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণের শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ, সুন্দর হাতের লেখা ও শুদ্ধ উচ্চারণে বাংলা পড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। মেলার সমাপনী দিনে এসব প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর জেলা প্রশাসনের তৎকালীন ডিসি এস.এম তরিকুল ইসলাম ও স্থানীয়দের সহযোগীতায় ২০২০ সালের মাঝামাঝি সময় উপজেলার তৎকালীন ইউএনও মো. শিবলী সাদিক কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার তৈরির উদ্যোগ নেন। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঠাগারটি গত বছরের ১৪ অক্টোবর জ্ঞান পিপাসু ও বই প্রেমিদের জন্য উন্মুক্ত করা হয়। আর সেই পাঠাগারকে ঘিরেই এই বই মেলা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১