বাংলাদেশের খবর

আপডেট : ২৩ February ২০২২

তরুণীকে যৌনপল্লীতে বিক্রির চেষ্টা, আটক ১


বেশি বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৯) রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির চেষ্টা। সে মাগুরা জেলার একটি গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে। মঙ্গলবার বিকেলে ওই তরুণীকে উদ্ধার করে ও এক ব্যক্তিকে আটক করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।

আটক আসামি হলেন- গোয়ালন্দ উপজেলার তাহের কাজীপাড়ার উম্বার সরদারের ছেলে রফিক সর্দার (৩৪)। আর পলাতক আসামি রাজবাড়ী জেলার পাংশা থানার নাদুরিয়া গ্রামের মজিবর ওরফে মজিবর কসাই (৫০)।

এজাহারের মাধ্যমে তরুণী জানায়, অভাবের কারণে মাগুরায় একটি বিউটি পার্লারে তিনি কাজ করে। তরুণীর নানা গরুর ব্যবসার সাথে জড়িত থাকায় ২নং আসামি মজিবরের সাথে তার নানার পরিচয় হয়। মজিবর তরুণীর কাছে জানতে চায় কত টাকা বেতনে চাকরি করে। ওই তরুণী জানায় সে পার্লারে ৭ হাজার টাকা বেতনে চাকরি করে। পরে মজিবর ওই তরুণীর নানাকে বলে আপনার নাতনিকে বেশী বেতনে অন্য জায়গায় ভাল চাকুরি দিয়ে দিব। এ প্রস্তাবে ওই তরুণী ও তার নানা রাজি হয়। গত রোববার মজিবর মোবাইল ফোনের মাধ্যমে ১নং আসামি রফিক সরদারের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। রফিক গতকাল মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি সকাল বেলা তরুণীকে ফোনে বলে ভালো চাকরির ব্যবস্থা হয়েছে বাসাও ঠিক করা হয়েছে দ্রুত দৌলতদিয়ায় আসতে হবে। তরুণী তার নানার সাথে টাঙ্গাইল খালার বাসা থেকে বিকাল ৫টার দিকে দৌলতদিয়া ঘাটে পৌঁছায়। রফিক দৌলতদিয়া বাজারের মুখে তাদের সাথে দেখা করে। পরে ওই তরুণীকে জোর পূর্বক তাকে যৌনপল্লির মধ্যে নেওয়ার চেষ্টা করে। তখন তরুণীর ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে রফিককে আটক করে। এসময় মুক্তি মহিলা সংগঠনের লোকজন থানা পুলিশকে খবর দিলে দ্রুত থানা পুলিশ ঘটনাস্থলে থেকে ওই তরুণীকে নিরাপদ হেফাজতে গ্রহণ করে।

পরবর্তীতে তরুণীর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে গোয়ালন্দঘাট থানায়-২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬(২)/১১ ধারায় একটি মামলা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণীকে উদ্ধার করে এ সময় একজনকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অপর আসামিকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১