বাংলাদেশের খবর

আপডেট : ২৪ February ২০২২

শাহজালালে সাড়ে ১০ কেজি সোনার বার জব্দ


রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭ কোটি টাকা মূল্যের সোনার বার জব্দ করা হয়েছে। যেগুলোর ওজন সাড়ে ১০ কেজি।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইট থেকে সাড়ে ১০ কেজি ওজনের ৯০টি সোনার বার জব্দ করা হয়েছে। এ বিষয়ে কাস্টমস গোয়েন্দার কার্যালয়ে আজ বিকাল ৩টার দিকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১