আপডেট : ২৪ February ২০২২
গোপালগঞ্জের বেদগ্রামের জাকিয়া মল্লিক হত্যা মামলায় তার স্বামী মোর্শেদায়ান নিশানসহ চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন- জাকিয়ার স্বামী মোর্শেদায়ান নিশানের ভাই এহসান সুশান, বোনজামাই মোহাম্মদ হাসান শেখ ও ম্যানেজার আনিসুর রহমান। রায় ঘোষণার সময় মোর্শেদায়ান নিশান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১০ ফেব্রুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক মো. জাকির হোসেনের আদালতে মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। এ দিন রায় প্রস্তুত না হওয়ায় ২৪ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন বিচারক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১