বাংলাদেশের খবর

আপডেট : ২৪ February ২০২২

সেন্টমার্টিনে ৮৩২ বোতল বিদেশী মদ ও ২০৫২ ক্যান বিয়ার জব্দ


সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ এলাকা থেকে ৮৩২ বোতল বিদেশী মদ ও ২০৫২ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড সদস্যরা।  

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে এসব উদ্ধার করা হয়। 

জানা যায়, ২৪ ফেব্রুয়ারি ভোর আনুমানিক সাড়ে ৪টায় বিসিজি স্টেশন সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার লেঃ তারেক আহমেদ এর নেতৃত্বে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কেয়া বনে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাদা রংয়ের ৭০ টি বস্তা জব্দ করা হয়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশী করে ৮৩২ বোতলগ্রান্ড রয়েল বিদেশী মদ এবং ২০৫২ ক্যান আন্দামান বিয়ার জব্দ করা হয়।

জব্দকৃত বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) আব্দুর রহমান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১