আপডেট : ২৪ February ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নজরুল ইসলাম (৩৫) নামে এক অটো চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত দেড়টার দিকে পৌর শহরের মসজিদ পাড়া বাইপাস পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় রাস্তার পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার মরদেহের পাশ থেকে একটি অটো রিকশা উদ্ধার করা হয়। নিহত নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের মৃত আব্দুল ছালেকের ছেলে। সে গত ৪ বছর ধরে আখাউড়া পৌর শহরের দুর্গাপুর টিটু মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় থাকতো। সেখানে থেকে সে অটো রিকশা চালাতো। নিহতের স্ত্রী মাহমুদা আক্তার সকালে থানায় এসে তার স্বামীর লাশ শনাক্ত করে। আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া থানার এসআই মঈন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে টহলরত অবস্থায় সোয়া ১টার দিকে মসজিদ পাড়া বাইপাস পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় রাস্তার পাশে এক ব্যাক্তিকে পরে থাকতে দেখে । পরে তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ব্যাক্তির বাম পায়ের উরুতে ছুরির কাটা আঘাত দুই হাতের বৃদ্ধাঙ্গুলে কাটা চিহ্ন রয়েছে। নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, তার স্বামী সন্ধ্যায় অটো রিকশা নিয়ে বের হয়। রাতে বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজা খোজি করা হয়। পরে খবর পেয়ে আখাউড়া থানায় এসে লাশ শনাক্ত করা হয়। আখাউড়া থানার এস আই মঈন উদ্দিন বলেন রাতে টহল দেওয়ার সময় রাস্তার পাশে এক ব্যাক্তি পরে থাকতে দেখে আমার কাছে যাই। কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় নিয়ে আসা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানায়, নিহতের মরদেহ দুপুরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১